ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ অক্টোবর, ২০২৫, ০৪:১২ দুপুর

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপে বগুড়ার জয়

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপে বগুড়ার জয়। ছবি : দৈনিক করতোয়া

রাজশাহী প্রতিনিধি: তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপে সফররত বগুড়া জেলা জয় পেয়েছে। আজ সোমবার (২০ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশীপে বগুড়া ও নওগাঁ জেলা ১-১ গোলে ড্র করে।

খেলার প্রথমার্ধে বগুড়ার সাইদ ১টি গোল করেন। দ্বিতীয়ার্ধে নওগাঁর জেলার পক্ষে তানভীর আহমেদ গোল পরিশোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। ফলে মধ্যকার খেলাটি ১-১ গোলে ড্র হয় ও  খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে বগুড়া জেলা ফুটবল দল ৪-৩ গোলে নওগাঁ জেলাকে হারিয়ে জয়লাভ করে পরবর্তি রাউন্ডে খেলার যোগত্য অর্জন করে।

খেলা শেষে বিজয়ী ও বিজিতদলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী। জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম সিরাজের সভাপত্বিতে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন।

আরও পড়ুন

এ সময় জেলা ফুটবল এসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুসহ উভয় দলের খেলোয়াড় ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত