বিজয় দিবসের আগেই বগুড়াবাসী সিটি কর্পোরেশন পেতে যাচ্ছে
স্টাফ রিপোর্টার : আগামী বিজয় দিবসের আগেই বগুড়াবাসী বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে পাচ্ছেন। ওই সময়ের মধ্যে বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা করা হতে পারে। এমন ঘোষনা দিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান। তিনি আজ সোমবার (২০ অক্টোবর) দুপুরে বগুড়া দুপুরে পৌরসভার বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে শহরের সাতমাথায় সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান আরও বলেন বগুড়া সিটি কর্পোরেশন বাস্তবায়নের পথে। বগুড়া পৌরসভা অনেক আগেই সিটি কর্পোরেশন হওয়ার যোগ্যতা অর্জন করেছে। সরকারি রাজস্ব নিয়ে বহু আগেই সিটি কর্পোরেশন হওয়ার শর্ত পূরণ করেছে এই পৌরসভা। এজন্য সিটি কর্পোরেশন হওয়ার সকল যোগ্যতা রয়েছে বগুড়ার।
পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার জন্য যে ৮ টি বিশেষ যোগ্যতা প্রয়োজন তার সব আছে বগুড়া পৌরসভার। বছরে ৫ কোটি টাকা রাজস্ব আদায় করতে হয়; কিন্তু বগুড়া পৌরসভার ৪০ কোটি টাকা আয় করে। জনবলের দিক থেকেও সেই শর্ত পূরণ করেছে আয়তনের দিক থেকেও পৌরসভাটি অনেক বড় শিল্পকারখানা, অবকাঠামোগত বিষয়ে বগুড়া সিটি কর্পোরেশন হওয়ার দিক থেকে অনেক এগিয়ে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন অচিরেই বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশন হবে। পরে তিনি বলেন আগামী বিজয় দিবসের আগেই বগুড়াকে আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।
আরও পড়ুনপরিদর্শন কালে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও বগুড়া পৌরসভার প্রশাসক মো. মাসুম আলী বেগ, পৌর নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান আলম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস, ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ প্রমুখ।
পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1774019483.jpg)


_medium_1774015409.jpg)
_medium_1773978232.jpg)

