ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ অক্টোবর, ২০২৫, ০৬:১৯ বিকাল

৩১ দফা দেশের জনগণের মুক্তির রূপরেখা- মহিদুল ইসলাম রিপন

৩১ দফা দেশের জনগণের মুক্তির রূপরেখা- মহিদুল ইসলাম রিপন

বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মহিদুল ইসলাম রিপন বলেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই আপনাদের কাছে এসেছি। আমাদের নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট আপনাদের কাছে পৌঁছে দিতে।

জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সকল ভোদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করে রাষ্ট্রকে মেরামত করতে হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্থাপিত ৩১ দফা কেবল রাজনৈতিক ইশতেহার নয়, এটি বাংলাদেশের জনগণের মুক্তির রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশে ন্যায়বিচার, সুশাসন ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আজ রোববার (১৯ অক্টোবর) বিকেলে বগুড়া সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের হরিখালির বিভিন্ন এলাকায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।

বিএনপি নেতা রিপন আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে একটি সুখি, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে, রাষ্ট্র মেরামতের সকল রূপরেখা উল্লেখ রয়েছে। এই কথাগুলো সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই আমরা ইউনিয়ন পর্যায়ে লিফলেট বিতরণ করছি।

আরও পড়ুন

পতিত স্বৈরাচার হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারকে বিএনপি সহায়তা করছে, তবে প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে অতিদ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের দেশ জনগণের জিম্মায় দিয়ে দিতে হবে। তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ দারিদ্র্য, দুর্নীতিমুক্ত, সুখি-সমৃদ্ধ দেশে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ্।

এসময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠণের নেতারা এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালকিনিতে ৩০৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত

ময়মনসিংহে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে ২জন নিহত , আহত ৩

ভোলায় শ্বশুর বাড়িতে আসার পথে লঞ্চে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

মাতৃভূমি ও দেশকে রক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে : ভূমিমন্ত্রী

কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে ২০ মাস বয়সী শিশুর মৃত্যু