ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ অক্টোবর, ২০২৫, ০৩:৫৪ দুপুর

নওগাঁয় মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার, শিক্ষক আটক

নওগাঁয় মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার, শিক্ষক আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার দুবলহাটির ফতেপুরে রওদাতুল কোরআন ফতেপুর আক্কাস আলী হাফেজিয়া কওমি মাদ্রাসা থেকে আব্দুর রহিম বাদশা (১১) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আব্দুর রহিম বাদশা নওগাঁ সদর উপজেলার কানমটকাই গ্রামের সামছুর রহমানের ছেলে। সে ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসা শিক্ষক আব্দুল মাজেদকে আটক করা হয়েছে।

আটককৃত মাদ্রাসার শিক্ষক আব্দুল মাজেদ জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক পৌনে ৪টায় দিকে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে আব্দুর রহিম বাদশাকে মাদ্রাসার বারান্দার নিচে পড়ে থাকতে দেখে তাকে তুলে নিয়ে রুমে আসেন। এসময় মাদ্রাসা কমিটির সদস্যদের খবর দিলে তারা এসে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটো মিত্রদের কাপুরুষ বললেন ট্রাম্প

সদরঘাটে লঞ্চের ধাক্কা, ৪৯ ঘণ্টা পর নিখোঁজ মিরাজের মরদেহ উদ্ধার

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ৯ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

পাবনায় রিকশাচালকের জবাই করা মরদেহ উদ্ধার

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

ঝালকাঠিতে শ্বশুর-জামাইকে কুপিয়ে জখম