ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ অক্টোবর, ২০২৫, ০৭:৪৬ সকাল

রুশ তেল নিয়ে ট্রাম্পের সঙ্গে মোদির কোনও ফোনালাপই হয়নি, দাবি ভারতের

রুশ তেল নিয়ে ট্রাম্পের সঙ্গে মোদির কোনও ফোনালাপই হয়নি, দাবি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক : ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন আশ্বাসই দিয়েছেন বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এমন বক্তব্য সম্পূর্ণ অস্বীকার করেছে ভারত।

নয়াদিল্লি বরং দাবি করেছে, ট্রাম্প ও মোদির মধ্যে এ বিষয়ে কোনও ফোনালাপই হয়নি। শুক্রবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্প্রতি টেলিফোনে কথা বলা এবং ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে বলে তাকে আশ্বস্ত করেছেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে ভারত বৃহস্পতিবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।

আরও পড়ুন

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, মোদি ও ট্রাম্পের মধ্যে এ ধরনের কোনও ফোনালাপই হয়নি।

বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “জ্বালানি ইস্যুতে যুক্তরাষ্ট্রের মন্তব্য সম্পর্কে আমরা আগেই একটি বিবৃতি দিয়েছি। টেলিফোনে কথোপকথনের বিষয়ে বলতে পারি- প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে এ বিষয়ে কোনও আলোচনা হয়নি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটো মিত্রদের কাপুরুষ বললেন ট্রাম্প

সদরঘাটে লঞ্চের ধাক্কা, ৪৯ ঘণ্টা পর নিখোঁজ মিরাজের মরদেহ উদ্ধার

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ৯ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

পাবনায় রিকশাচালকের জবাই করা মরদেহ উদ্ধার

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

ঝালকাঠিতে শ্বশুর-জামাইকে কুপিয়ে জখম