ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০২৫, ০১:৩৬ দুপুর

কোম্পানীগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কোম্পানীগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. মাসুম (৮) ও মো. মারুফ (৭) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার চর এলাহী ইউনিয়নের গাংচিল আবাসনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার চর এলাহী ইউনিয়নের গাংচিল আবাসন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. মাসুদের ছেলে মো. মাসুম ও মো. মারুফ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুই শিশুর পরিবার গৃহহীন। কয়েক মাস আগে নদী ভাঙনে তাদের আশ্রয়ণ প্রকল্পের ঘর নদীতে বিলীন হয়ে যায়। এরপর থেকে পরিবারটি পাশে একটি ছাপড়া ঘরে বসবাস করে আসছিল। বুধবার দুপুর সোয়া ২টার দিকে দুই ভাই বাড়ির পাশে মসজিদের পুকুরে গোসল করতে যায়। এ সময় পরিবারের সদস্যরা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। 

আরও পড়ুন

কিছুক্ষণ পর দুই শিশুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে পরিবারের সদস্যরা পুকুরে তল্লাশি চালিয়ে দুই ভাইকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত