ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০২৫, ০৯:১৪ সকাল

মিরাজদের সমান ভাতা পাবেন জ্যোতিরাও

মিরাজদের সমান ভাতা পাবেন জ্যোতিরাও,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অভিযোগ করেছিলেন-বেতন, ম্যাচ ফিসহ আর্থিক সুযোগ-সুবিধায় অনেক ক্ষেত্রেই তারা বৈষম্যের শিকার। মেয়েদের ক্রিকেটে ছেলেদের সমান সুযোগ-সুবিধা দেওয়া হয় না-জ্যোতির এই দাবি উড়িয়ে দেওয়ার মতো নয়। তবে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নারী ক্রিকেটাররা এখন পুরুষ ক্রিকেটারদের সমান সুবিধা পাবেন।

দৈনিক ভাতা ও ট্যুর ফি ছেলে-মেয়ে সমান হবে বলে জানিয়েছেন বিসিবি নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। এই নতুন সিদ্ধান্ত কার্যকর হলে নারী ক্রিকেটাররা পুরুষ ক্রিকেটারদের সমান আর্থিক সুবিধা পাবেন। বর্তমানে মেহেদী হাসান মিরাজরা বিদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গেলে দৈনিক ভাতা ও ট্যুর ফি মিলিয়ে (৭৫ + ৪০ ডলার) মোট ১১৫ ডলার পান। 

আরও পড়ুন

সেখানে নিগার সুলতানা জ্যোতিদের এখন পর্যন্ত সাকুল্যে দেওয়া হচ্ছিল ৭৫ ডলার। বিসিবির নারী বিভাগ জানিয়েছে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিম গত বোর্ড সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনেও একাধিক বিস্ফোরণে কাঁপলো তেহরান

অন্যবারের চেয়ে এবারের ঈদ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে: আইনমন্ত্রী

ঈদে নচিকেতার নতুন গান ‘ভালো থেক’

রোনালদোকে ছাড়াই মাঠে নামছে পর্তুগাল

ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত

ঈদের দিনেও বাড়ি ফিরছেন অনেকে