ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০২৫, ০৫:৫৮ সকাল

দলগুলোর কাছে পাঠানো হলো জুলাই সনদ, স্বাক্ষর শুক্রবার

দলগুলোর কাছে পাঠানো হলো জুলাই সনদ, স্বাক্ষর শুক্রবার, ছবি: সংগৃহীত।

রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদ-২০২৫ এর চূড়ান্ত ভাষ্য পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার রাতে কমিশনের পক্ষ থেকে দলগুলোর কাছে সনদের সবশেষ ভাষ্য পাঠানো হয়।

দলগুলোর সঙ্গে কমিশনের ধারাবাহিক সংলাপে ঐকমত্য হওয়া ৮৪টি প্রস্তাবের এ সনদ স্বাক্ষর হবে আগামী শুক্রবার (১৭ অক্টোবর)। এজন্য দলগুলোকে আমন্ত্রণ জানানো হয় কমিশনের পক্ষ থেকে পাঠানো পৃথক চিঠিতে।এ বিষয়ে জানতে চাইলে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ গণমাধ্যমে বলেন, সবগুলো দলের কাছে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য পাঠানো হয়েছে। আগামী শুক্রবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে। এতে সবার অংশগ্রহণের মাধ্যমে পরবর্তী ধাপে উপনীত হতে পারবো বলে আশা করি।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জে ২৪টি ভারতীয় চো*রা*ই গরু উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৮

কমলনগরে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত ৭টি দোকান, ২ কোটি টাকার ক্ষতি

কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন