ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ অক্টোবর, ২০২৫, ০১:০৭ দুপুর

টাঙ্গাইলে শ্রমিক দল নেতার বিরুদ্ধে শিশুশিক্ষার্থী ধর্ষণের অভিযোগ

টাঙ্গাইলে শ্রমিক দল নেতার বিরুদ্ধে শিশুশিক্ষার্থী ধর্ষণের অভিযোগ

টাঙ্গাইলের সখীপুরে এক মাদরাসার শিক্ষার্থীকে (১০) ধর্ষণের অভিযোগ উঠেছে শ্রমিক দল নেতা ফজলু মিয়ার (৪০) বিরুদ্ধে।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন।

অভিযুক্ত ফজলু মিয়া উপজেলার প্রতিমা বংকী তালুকদারপাড়া এলাকার বাসিন্দা। তিনি উপেজলার দাড়িযয়াপুর ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক।

মামলা সূত্রে জানা যায়, শ্রমিক নেতা ফজলু মিয়া সম্পর্কে ওই ছাত্রীর চাচাতো মামা। মঙ্গলবার ভোরে ফজলু ওই ছাত্রীকে মাদরাসায় পৌঁছে দেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। পথে ফুসলিয়ে একটি বনের ভেতর নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন ফজলু। পরে ওই ছাত্রী মাদরাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় মাদরাসার কর্তৃপক্ষ শিশুটির পরিবারকে ডেকে আনলে ওই ছাত্রী সবার সামনে ঘটনার বর্ণনা দেয়।

মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা জুবায়ের বলেন, আমাদের সামনেই ওই শিক্ষার্থী নিজের মুখে শারীরিক নির্যাতনের কথা স্বীকার করেছে।

আরও পড়ুন

এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, ওই শিক্ষার্থীকে মেডিকেল পরীক্ষা ও জবানবন্দি রেকর্ডের জন্য টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে অভিযোগের খবর ছড়িয়ে পড়লে ফজলু মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়।

উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মতিন ও সদস্যসচিব বাবুল মিয়া এক বিজ্ঞপ্তিতে জানান, দলীয় শৃঙ্খলাভঙ্গ, দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ফজলু মিয়াকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জে ২৪টি ভারতীয় চো*রা*ই গরু উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৮

কমলনগরে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত ৭টি দোকান, ২ কোটি টাকার ক্ষতি

কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন