ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ অক্টোবর, ২০২৫, ১১:৩৯ দুপুর

হবিগঞ্জে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

হবিগঞ্জে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানে বিয়ে বাড়িতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া শিশুরা হলো- উপজেলার রামগঙ্গা এলাকার সেলিম মিয়ার মেয়ে মোছকান আক্তার (১৩), সাজিদ আলীর মেয়ে শামীমা আক্তার (১২) ও মজিদ আলীর মেয়ে ছানিয়া আক্তার (৯)।

আরও পড়ুন

স্থানীয়রা জানায়, শিশুদের অভিভাবকরা চানপুর চা বাগানে আত্মীয়র বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যান। মঙ্গলবার ছিলো বিয়ের দিন। বাড়ির এক পাশে বিয়ের আয়োজন চলছিলো। কিন্তু শিশুরা খেলতে খেলতে পুকুরপাড়ে গিয়ে গোসল করার জন্য পানিতে নামে যায়। এ সময় সবাই পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জিয়া স্মৃতি জাদুঘরকে দ্রুত হেরিটেজ ঘোষণা দিয়ে সংস্কার করা হবে: অর্থমন্ত্রী

সিলেটে পাথরবোঝাই ৪১ ট্রাক্টরসহ আটক ৬

শোলাকিয়ায় ঈদ জামাতের নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আমি কোনো দলের হয়ে কাজ করিনি: ভাবনা

নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ