ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৫, ০৩:০৬ দুপুর

চমেক হাসপাতালে এসি বিস্ফোরণে দগ্ধদের ১ জনের মৃত্যু

চমেক হাসপাতালে এসি বিস্ফোরণে দগ্ধদের ১ জনের মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শীততাপ নিয়ন্ত্রণ মেশিন (এসি) বিস্ফোরণে দগ্ধ মো. শওকত (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই শ্রমিকের মৃত্যু হয়।

একই বিস্ফোরণে দগ্ধ মো. তানভীর ও মো. মেশকাত নামে দুইজন হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন আছেন। তাদের বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে। তারা গণপূর্ত বিভাগের আউটসোর্সিং কর্মচারী।

আরও পড়ুন

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, সকালে গাইনি ওয়ার্ডে এসি মেরামতের কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে তিন শ্রমিক দগ্ধ হন। এদের মধ্যে দুই জনকে বার্ন ইউনিটে ও অপরজনকে প্রথমে ক্যাজুয়ালিটি ওয়ার্ড ভর্তি করা হলেও পরে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। সেখানে তার মৃত্যু হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত