ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৫, ০৭:০৮ সকাল

বরখাস্ত হলেন ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল

বরখাস্ত হলেন ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল,ছবি: সংগৃহীত।

গাড়িকান্ড ও দুর্নীতিতে নাম আসায় ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত করেছে আইন মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সম্প্রতি তাকে সাময়িক বরখাস্ত করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) তাকে বরখাস্তের বিষয়টি প্রকাশ্যে আসে।এর আগে গত বছরের ২৫ সেপ্টেম্বর এই বিচারকের বিরুদ্ধে গাড়িকাণ্ড ও দুর্নীতির অভিযোগে প্রতিবেদন প্রচার করে একটি বেসরকারি চ্যানেল। যেখানে উঠে আসে, এই বিচারকের এক আসামির আলামতের গাড়ি ডিবি হেফাজত থেকে নিয়ে ব্যবহারের তথ্য। সেই সঙ্গে প্রকাশ্যে আসে আইন মন্ত্রণালয়কে না জানিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে পূর্বাচলে সাড়ে ৭ কাঠা প্লট নেয়ার তথ্যও। যেখানে হাইকোর্টের বিচারপতিরা ৫ কাঠা প্লট পান।

এছাড়াও মামলায় সুবিধা দিয়ে নর্দান ইউনিভার্সিটির পাশে ৫ কাঠা রেডিমেড প্লট নিয়েছেন ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম। এমনকি ঢাকার সিএমএম কোর্টের বিচারক থাকা অবস্থায় চট্টগ্রামের সীতাকুণ্ডে তিনতলা বাড়িও করেছেন তিনি। এসব অভিযোগ আমলে নিয়ে সম্প্রতি এই বিচারককে সাময়িক বরখাস্ত করলো আইন মন্ত্রণালয়।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত