ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ অক্টোবর, ২০২৫, ১২:৪৬ দুপুর

প্রধান উপদেষ্টা

আত্মনির্ভর অর্থনীতি গড়ে জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে

ছবি : সংগৃহীত,আত্মনির্ভর অর্থনীতি গড়ে জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা দাসত্বের মধ্যে থাকতে চাই না। আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলে জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে।

তিনি বলেন, আমাদের কাছে এটি পরিষ্কার হতে হবে যে, আমরা আর পরনির্ভর হতে চাই না। আমাদের স্বনির্ভর হতে হবে। এখন যেহেতু পরনির্ভর হয়ে আছি, এর থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে স্বনির্ভর হওয়ার দিকে মনোযোগ দিতে হবে। এর বাইরে আমাদের কোনো বিকল্প নেই।

বুধবার (৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশের এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণ সংক্রান্ত আলোচনা সভার প্রারম্ভিক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ড. ইউনূসের সভাপতিত্বে সভায় উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য ও ব্যবসায়ীসহ উচ্চপর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমাদের অভ্যাস পাল্টাতে হবে। আত্মনির্ভর হতে হলে বুদ্ধি খাটাতে হবে, পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে। এটি কঠিন হলেও এ কাজে আনন্দ আছে।

আরও পড়ুন

তিনি বলেন, আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, নতুন বাংলাদেশ মানে হলো স্বনির্ভর বাংলাদেশ। নিজের পায়ে দাঁড়ানোর জন্য এ জাতির যথেষ্ট ক্ষমতা আছে, তারুণ্য সৃজনশীলতা আমাদের শক্তি। এ শক্তি ও সুযোগ আমাদের আছে, এটিকে কাজে লাগাতে হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটো মিত্রদের কাপুরুষ বললেন ট্রাম্প

সদরঘাটে লঞ্চের ধাক্কা, ৪৯ ঘণ্টা পর নিখোঁজ মিরাজের মরদেহ উদ্ধার

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ৯ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

পাবনায় রিকশাচালকের জবাই করা মরদেহ উদ্ধার

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

ঝালকাঠিতে শ্বশুর-জামাইকে কুপিয়ে জখম