ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ অক্টোবর, ২০২৫, ০৬:১০ সকাল

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে সেনাবাহিনীর হামলা, নিহত ৪০

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে সেনাবাহিনীর হামলা, নিহত ৪০, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি উৎসবে সেনাবাহিনীর হামলায় ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু এই তথ্য জানানো হয়েছে।

হামলায় হতাহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও ছিল। চাউং-ইউ টাউনশিপের কাছে একটি গ্রামে জান্তা বিরোধী মোমবাতি প্রজ্বলন সমাবেশে বোমা হামলা চালায় সেনাবাহিনী।এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানায়, হামলার পর ঘটনাস্থলে লাশ ছড়িয়ে ছিটিয়ে ছিল। অনেকের লাশ শনাক্ত করা কঠিন হয়ে পড়েছিল। নিহতদের মধ্যে বেশিরভাগই বেসামারিক নাগরিক।

আরও পড়ুন

সোমবার সন্ধ্যার দিকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব পালনের পাশাপাশি জান্তাবিরোধী বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের আয়োজক কমিটির একজন নারী সদস্য বলেছেন, সন্ধ্যায় থাদিঙ্গুত পূর্ণিমা উৎসবের জন্য চাউং উ শহরে শত শত মানুষ জড়ো হয়েছিলেন। এ সময় উৎসবে অংশ নেওয়া লোকজন জান্তা শাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। ঠিক সেই সময় সামরিক বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযুদ্ধের চেতনা এখনো বাস্তবায়িত হয়নি: স্পিকার

যুক্তরাষ্ট্র ভ্রমণে আগ্রহীদের সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

আর্থিক অনিয়মের অভিযোগে কুষ্টিয়ায় এনসিপির দুই নেতাকে শোকজ

নয়ছয় না করে রাষ্ট্রপতিকে বিদায় করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরাকের গোয়েন্দা সদরদপ্তরে ড্রোন হামলা

যুদ্ধের মধ্যে উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা