ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ অক্টোবর, ২০২৫, ১০:৪২ দুপুর

কিশোরগঞ্জে হাওরে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জে হাওরে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় জাল দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সুরঞ্জিত দাস (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার ধনপুর ইউনিয়নের করণচা বড়হাটি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির সামনে বাবা পরশ দাসের সঙ্গে জাল ফেলে মাছ ধরছিলেন সুরঞ্জিত। হঠাৎ বজ্রপাত শুরু হলে তারা বাড়িতে ফেরার চেষ্টা করেন। পথে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই সুরঞ্জিত দাস আহত হন। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. কাওসার আহমেদ সোহেল তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

ধনপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রদীপ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতের সময় বাবা-ছেলে একসঙ্গে ছিলেন। ছেলে সুরঞ্জিত ঘটনাস্থলেই মারা যায়।

এ বিষয়ে জানতে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবালের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটো মিত্রদের কাপুরুষ বললেন ট্রাম্প

সদরঘাটে লঞ্চের ধাক্কা, ৪৯ ঘণ্টা পর নিখোঁজ মিরাজের মরদেহ উদ্ধার

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ৯ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

পাবনায় রিকশাচালকের জবাই করা মরদেহ উদ্ধার

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

ঝালকাঠিতে শ্বশুর-জামাইকে কুপিয়ে জখম