ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ অক্টোবর, ২০২৫, ১১:৪০ দুপুর

বরিশালে পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

বরিশালে পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

বরিশালের একটি বেসরকারি হাসপাতালে লামিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ একইসঙ্গে পাঁচটি নবজাতকের জন্ম দিয়েছেন। এই বিরল ঘটনায় জন্ম নেওয়া নবজাতকদের মধ্যে তিনজন ছেলে এবং দুইজন মেয়ে।

আজ সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে বরিশাল নগরীর বান্দ রোডস্থ ডায়াবেটিক হাসপাতালের প্রসূতি বিভাগে তিনি এই পাঁচ সন্তানের জন্ম দেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান জানিয়েছেন, মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন এবং হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন।

তিনি আরও বলেন, একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেওয়াটা একটি বিরল ঘটনা হলেও প্রসব প্রক্রিয়াটি স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন

নবজাতকদের মা লামিয়া আক্তার পটুয়াখালী জেলার বাউফল উপজেলার চাঁদকাঠী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা এই ঘটনাকে ‘অলৌকিক’ বলে অভিহিত করছেন। খবরটি ছড়িয়ে পড়ার পর হাসপাতাল ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ নবজাতকদের একনজর দেখতে হাসপাতালের সামনে ভিড় করছেন। লামিয়ার নিজ এলাকায়ও এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত