ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৫, ০৫:৩৭ বিকাল

বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে এনসিপির মতবিনিময়

বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে এনসিপির মতবিনিময়

সমসাময়িক রাজনৈতিক বিষয়, জুলাই সনদের আইনি ভিত্তি ও আধিপত্যবাদবিরোধী রাজনৈতিক বোঝাপড়া নিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঢাকার কামরাঙ্গীচর থানায় খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় হয়। রোববার (৫ অক্টোবর) এক বার্তায় বৈঠকের এ তথ্য জানায় এনসিপি।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজোঁ প্রধান আরিফুল ইসলাম আদীবের নেতৃত্বে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দীন মাহদি ও সংগঠক সানাউল্লাহ খান।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর নেতৃত্বে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, নায়েবে আমির মাওলানা সাঈদুর রহমান, মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, শিক্ষা দীক্ষা সম্পাদক মুফতি ইলিয়াস মাদারীপুরী প্রমুখ।

আরও পড়ুন

বৈঠকে জুলাই সনদের আইনি ভিত্তি, উচ্চকক্ষে পিআর পদ্ধতি, জুলাই গণহত্যা ও শাপলা হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগের বিচার, জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম স্থগিত বিষয়ে ঐকমত্য হয়।

এছাড়া বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবাধিকার রক্ষায় যে কোনো আধিপত্যের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনা প্রতিরোধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণ করুন: জামায়াত আমির

গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু করেছে প্রধানমন্ত্রী: মুক্তিযোদ্ধা মন্ত্রী

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

সিংড়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮

ওমানে বজ্রবৃষ্টির হানায় নিহত ৪, আকস্মিক বন্যা

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে