ভিডিও শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৩ অক্টোবর, ২০২৫ ১১:৪৩ এএম

জামাইয়ের বিরুদ্ধে চাচা শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ

ছবি : সংগৃহীত,জামাইয়ের বিরুদ্ধে চাচা শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ

মফস্বল ডেস্ক : কিশোরগঞ্জের মিঠামইনে চাচা শ্বশুরকে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজি জামাইয়ের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে ঘাগড়া ইউনিয়নের কলাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত মো. মুকতু মিয়া (৬০) কলাপাড়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। অভিযুক্ত সোহেল মিয়া (৩৫) একই ইউনিয়নের ভরা গ্রামের বাসিন্দা। বিয়ের পর থেকে তিনি শ্বশুর বাড়িতেই থাকেন।

স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় নিয়ে মুকতু মিয়া ও তার আপন ভাই মফিজ মিয়ার মধ্যে বেশ কিছুদিন যাবৎ বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এ সময় পাশেই কোদাল দিয়ে কাজ করছিলেন মফিজ মিয়ার মেয়ের জামাই সোহেল।

আরও পড়ুন

এক পর্যায়ে সোহেল মিয়া তার হাতে থাকা কোদাল দিয়ে মুকতু মিয়াকে কুপিয়ে মারাত্মক জখম করেন। মুমূর্ষু অবস্থায় তাকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আব্দুলপুর-সান্তাহার-পার্বতীপুর সেকশন নতুন ব্রডগেজ রেলপথ নির্মাণের প্রস্তুতি

মেসিদের রাজত্বে এবার কেপ ভার্দের হুঙ্কার

বগুড়ায় আবারও উত্তপ্ত দিন, একদিনেই বেড়েছে ২ ডিগ্রি

২০ বছরের সংসারের ইতি টানলেন জনপ্রিয় চিকিৎসক দম্পতি সুষমা-কুশল

তুরাগে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর মৃতদেহ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ হেডকোয়ার্টার্স

বগুড়ার আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি