ভিডিও শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৩ অক্টোবর, ২০২৫ ০৫:২১ এএম

মধ্যপ্রাচ্যে ‘৩ হাজার বছরের’ সংঘাত সমাধান করব : ট্রাম্প

সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি মধ্যপ্রাচ্যে ‘৩,০০০ বছরের পুরনো’ সংঘাতের অবসান ঘটাতে পারব। ইসরায়েল-গাজা যুদ্ধের সমাধানের মাধ্যমে এই শান্তি আনা সম্ভব। খবর মিডল ইস্ট আইয়ের।

বৃহস্পতিবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘দেখে মনে হচ্ছে, মধ্যপ্রাচ্যের সমস্যা প্রায় ৩,০০০ বছর পর সমাধান হতে পারে।


আমরা শুধু গাজা নয়, গাজার সঙ্গে সামগ্রিক শান্তি আনতে যাচ্ছি। এটি হবে একটি অবিশ্বাস্য অর্জন।’
তবে ইতিহাস বলছে, ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছে ১৯৪৮ সালে, ব্রিটিশ ম্যান্ডেট প্যালেস্টাইন বিভক্ত হওয়ার পর। সুতরাং ট্রাম্প যে সংঘাতকে ৩,০০০ বছরের পুরনো দাবি করেছেন, তার ঐতিহাসিক ভিত্তি নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন


এদিকে গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, এখন পর্যন্ত প্রায় ৬৬ হাজার ২০০ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ আহত হয়েছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৩

দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম

আর্জেন্টিনাকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে যা বলছেন কেপ ভার্দে কোচ

বাকেরগঞ্জে প্রধান শিক্ষিকার ব্যাগে স্কুল ফিডিংয়ের ডিম-রুটি, তদন্ত কমিটি গঠন

যুদ্ধ বন্ধে লেবানন ও ইসরায়েলের মধ্যে চুক্তি সই

ভারত থেকে এলো আরও সাড়ে পাঁট হাজার মেট্রিকটন চাল