ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ অক্টোবর, ২০২৫, ১০:১৬ দুপুর

আজ শুরু বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ

আজ শুরু বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানকে হারানোর কয়েক দিনের মধ্যে আবারও সেই একই প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার শারজায় শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। রাত ৯টায় ম্যাচটা দেখাবে টি স্পোর্টস।

এই লড়াইয়ে বাংলাদেশ ভিন্ন মিশনে নামবে তাতে সন্দেহ নেই। মুখোমুখি লড়াইয়ে আফগানরা একটু হলেও এগিয়ে। জাকের আলীর দলের লক্ষ্য হবে হেড-টু হেডে সমতা ফেরানো। এখন পর্যন্ত ১৩ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে তারা। আফগানিস্তান জিতেছে ৭টিতে, বাংলাদেশ জিতেছে ৬টি। তবে শেষ চার টি-টোয়েন্টিতে বাংলাদেশের ফলাফল একচেটিয়া। আফগানদের বিপক্ষে মাত্র একবার হেরেছে বাংলাদেশ। সর্বশেষ দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে সিলেটে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এই সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী এশিয়া কাপের ব্যাটিং ব্যর্থতাকে শুধরে নেওয়াকে লক্ষ্য হিসেবে নিচ্ছেন, ‘আমাদের মূল লক্ষ্য হবে ব্যাটিং ইউনিট হিসেবে পারফর্ম করা। কারণ ব্যাটিংয়ের কারণেই টুর্নামেন্টে আমরা ভুগেছি। তাই সিরিজে আমাদের সে দিকে লক্ষ্য থাকবে।’এশিয়া কাপে গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানকে হারানোর কয়েক দিনের মধ্যে আবারও সেই একই প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার শারজায় শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। রাত ৯টায় ম্যাচটা দেখাবে টি স্পোর্টস।

এই লড়াইয়ে বাংলাদেশ ভিন্ন মিশনে নামবে তাতে সন্দেহ নেই। মুখোমুখি লড়াইয়ে আফগানরা একটু হলেও এগিয়ে। জাকের আলীর দলের লক্ষ্য হবে হেড-টু হেডে সমতা ফেরানো। এখন পর্যন্ত ১৩ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে তারা। আফগানিস্তান জিতেছে ৭টিতে, বাংলাদেশ জিতেছে ৬টি। তবে শেষ চার টি-টোয়েন্টিতে বাংলাদেশের ফলাফল একচেটিয়া। আফগানদের বিপক্ষে মাত্র একবার হেরেছে বাংলাদেশ। সর্বশেষ দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে সিলেটে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এই সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী এশিয়া কাপের ব্যাটিং ব্যর্থতাকে শুধরে নেওয়াকে লক্ষ্য হিসেবে নিচ্ছেন, ‘আমাদের মূল লক্ষ্য হবে ব্যাটিং ইউনিট হিসেবে পারফর্ম করা। কারণ ব্যাটিংয়ের কারণেই টুর্নামেন্টে আমরা ভুগেছি। তাই সিরিজে আমাদের সে দিকে লক্ষ্য থাকবে।’

আরও পড়ুন

এশিয়া কাপে শেষ দুই ম্যাচে লিটন দাসের না থাকা যে দলের ব্যাটিংয়ে প্রভাব ফেলেছিল সেটা স্বীকার করেছেন জাকের আলী। তার মতে, ‘লিটনের খবরটা আমাদের জন্য হজম করার মতো ছিল না। সে ছিল অধিনায়ক এবং ব্যাটিংয়ে ভালোই করছিল। ফলে তার অনুপস্থিতি আমাদের ওপর ভীষণভাবে প্রভাব ফেলেছে। কিন্তু এখন আমরা ভালো করতে সামনের দিকে তাকিয়ে আছি।’


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী