ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ অক্টোবর, ২০২৫, ০৯:৩৯ সকাল

‘সবার জন্য স্বাস্থ্য’ -এটাই নেই : ফরহাদ মজহার

‘সবার জন্য স্বাস্থ্য’ -এটাই নেই : ফরহাদ মজহার, ছবি: সংগৃহীত।

কবি ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, স্বাস্থ্য কমিশনের পুরো প্রতিবেদনে সত্যিকার অর্থে কোনো ভালো কথা নেই। কেন নেই? কারণ ‘সবার জন্য স্বাস্থ্য’ -এটাই নেই। এটিকে ফেলে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ও স্বাস্থ্য আন্দোলনের যৌথ সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ফরহাদ মজহার বলেন, সরকার অনেকগুলো কমিশন করেছে। এর মধ্যে স্বাস্থ্য কমিশন একটি। স্বাস্থ্য কমিশনের প্রতিবেদন পড়ে দেখবেন অনেক কথাবার্তা আছে আপনাকে বিভ্রান্ত করার জন্য। পুরো স্বাস্থ্য কমিশনের প্রতিবেদনে ভালো কথা সত্যিকার অর্থে নেই। কেন নেই? কারণ ‘সবার জন্য স্বাস্থ্য’ -এটাই নেই। এটিকে ফেলে দেয়া হয়েছে।

সবার জন্য স্বাস্থ্য নিশ্চিতের দাবি তুলে তিনি বলেন, এত বড় গণঅভ্যুত্থানের পরে জনগণের পক্ষে এই সরকারের একটা অবস্থান থাকার কথা ছিল। জনগণের চাওয়া ছিলো আগের সরকার যা করতে পারে নাই, এ সরকার সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করব, কিন্তু সেটা হয়নি।

আরও পড়ুন

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

সিংড়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮

ওমানে বজ্রবৃষ্টির হানায় নিহত ৪, আকস্মিক বন্যা

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে

আমরা একটি সুস্থ, স্বাভাবিক ও আইনের শাসনের বাংলাদেশ চাই: আইনমন্ত্রী

লন্ডনে গেলেন ডা. জুবাইদা রহমান