ভিডিও শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০২ অক্টোবর, ২০২৫ ০৬:০৮ এএম

কাঁচপুর সেতুতে ট্রাক দুর্ঘটনায় দুই চালক নিহত

কাঁচপুর সেতুতে ট্রাক দুর্ঘটনায় দুই চালক নিহত, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেতুর শিমরাইল অংশে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাকচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

শিমরাইল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, ভোরে কাঁচপুর ব্রিজের শিমরাইল অংশে দুটি ট্রাক দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ পর প্রায় ১০০ গজ দূরে তাদের দুই চালকের মরদেহ বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুন

তিনি বলেন, নিহতরা একই মালিকের দুটি ট্রাক চালাতেন। এর মধ্যে একটি ট্রাক নষ্ট হয়ে গেলে অন্য ট্রাক দিয়ে সেটিকে টেনে নেওয়া হচ্ছিল। এ সময় ব্রিজের ডিভাইডারের ওপর দিয়ে গাড়ি উঠানোর চেষ্টা হয়। ধারণা করা হচ্ছে, চালকেরা হয়তো রাস্তা পার হচ্ছিলেন অথবা অন্য গাড়ির সাহায্য নিতে চাইছিলেন। তখনই দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, নিহতদের বয়স ২৪ থেকে ২৫ বছরের মধ্যে। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ময়মনসিংহের রহমতপুর এলাকার রাকিব। দুর্ঘটনার পর ট্রাক মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তিনি ঘটনাস্থলে আসছেন বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: জামায়াত আমির

পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী

সন্ধ্যার মধ্যে দেশের ১৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কবার্তা

প্রশাসন ক্যাডারের ১২ কর্মকর্তাকে বদলি

স্থানীয় সরকার নির্বাচনে জোটের অধীনে নয়, বরং এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি এনসিপির

ওয়ারীর শীর্ষ সন্ত্রাসী অটো সজল গ্রেপ্তার