ভিডিও শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০১ অক্টোবর, ২০২৫ ০৬:০৯ পিএম

ইলিশ রক্ষায় পুলিশ, নৌ-বাহিনী ছাড়াও বিমানবাহিনী ড্রোন দিয়ে কাজ করবে: মৎস উপদেষ্টা

সংগৃহিত,ইলিশ রক্ষায় পুলিশ, নৌ-বাহিনী ছাড়াও বিমানবাহিনী ড্রোন দিয়ে কাজ করবে: মৎস উপদেষ্টা

মৎস ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, প্রতি বছরের মত এ বছরও মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা অক্টোবরের ৪ তারিখ থেকে শুরু হচ্ছে ২৪ তারিখ পর্যন্ত।

আমরা গত বছর যে উদ্যোগ নিয়েছিলাম তাতে সফলতা আসছিল। এতে করে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ রক্ষা হয়েছিল। এ বছর মা ইলিশ রক্ষায় পুলিশ, নৌ-বাহিনী ছাড়াও বিমানবাহিনী ড্রোন দিয়ে কাজ করবে।

বুধবার বিকালে টাঙ্গাইলের মির্জাপুরের রনদা প্রসাদ সাহার দুর্গা মন্দিরে পরিদর্শন এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ইলিশ মাছ কম আহরণের মূল কারণ হচ্ছে কারেন্ট জাল ও চায়না জাল। সে কারণে এ বছর আমরা একটু বেশি সর্তক থাকবো। আশা করছি এ বছর একটু বেশি ইলিশ রক্ষা করতে পারবো।

আরও পড়ুন

এসময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সংস্কৃতি ধ্বংস করা যাবে না এবং কোন অপশক্তি রাজনীতিকে ব্যবহার করে সংখ্যা লুঘু শব্দটাই তো একটা রাজনীতি ঐক্যের বিপরীতে এটা দাঁড়ায়, আমরা একতার কথা বলতে এসেছি সকল সংস্কৃতিকে ভালোবেসি এই দেশটাকে সুন্দর করার প্রতিজ্ঞা নিয়ে এসেছি। এই সরকার সব সময় চায় যেন কোন উৎসবেই যেন কোন শৃঙ্খলা নষ্ট না হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিদের রাজত্বে এবার কেপ ভার্দের হুঙ্কার

বগুড়ায় আবারও উত্তপ্ত দিন, একদিনেই বেড়েছে ২ ডিগ্রি

২০ বছরের সংসারের ইতি টানলেন জনপ্রিয় চিকিৎসক দম্পতি সুষমা-কুশল

তুরাগে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর মৃতদেহ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ হেডকোয়ার্টার্স

বগুড়ার আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী