ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৩ দুপুর

বগুড়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা, ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার : বগুড়ার কাহালুতে যুবদল নেতা রাহুল সরকারকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মালঞ্চা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাহুল সরকার বগুড়া পৌর যুবদলের ১৩নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান জানান, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত

ময়মনসিংহে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে ২জন নিহত , আহত ৩

ভোলায় শ্বশুর বাড়িতে আসার পথে লঞ্চে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

মাতৃভূমি ও দেশকে রক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে : ভূমিমন্ত্রী

কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে ২০ মাস বয়সী শিশুর মৃত্যু

ঈদের দিনে লাউয়াছড়ায় পর্যটকের উপচে পড়া ভিড়