ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৯ সকাল

বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই : প্রধান উপদেষ্টা

বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই : প্রধান উপদেষ্টা, ছবি: সংগৃহীত।

বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ নাকচ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রভিত্তিক প্ল্যাটফর্ম জেটিও-তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই।’ অভিযোগগুলোকে ‘ভুল তথ্য’ আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘বর্তমানে ভারতের বিশেষত্বগুলোর একটি হলো ভুয়া খবর।’

গণঅভ্যুত্থানের মুখে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হন। এ বিষয়ে প্রধান উপদেষ্টা জানান, জনগণের অনুরোধের মুখে তিনি দায়িত্বগ্রহণ করেছেন। তিনি বলেন, ‘আমি অবাক হয়েছিলাম যখন মানুষ আমাকে অন্তর্বর্তী প্রধান হিসেবে ঘোষণা করল।

আরও পড়ুন

প্রথমে রাজি হইনি, কিন্তু তাদের ত্যাগ দেখে বলেছিলাম, যদি তোমরা এত কিছু ত্যাগ করতে পারো, তবে আমিও মত বদলাই।’ সাক্ষাৎকারে জাতীয় নির্বাচনের বিলম্ব, রোহিঙ্গা সংকট ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের