ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৫৩ দুপুর

রাজশাহীর পুঠিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাজশাহীর পুঠিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু। প্রতীকী ছবি

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় পুকুরের পানিতে ডুবে রাশাদ নামের ২০ মাসের শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কানাইপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কানাইপাড়া গ্রামের রনির ২০ মাসের শিশু বাচ্চা রাশাদ খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। খোঁজাখুজির এক পর্যয়ে শিশুটিকে পুকুরে ভাসতে দেখে স্থানীয় ও পরিবারের লোকজন।

আরও পড়ুন

পরে তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন জানান, শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ নিহত

শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

চট্টগ্রাম বিমানবন্দরে ওমানফেরত যাত্রীর ব্যাগ থেকে ৩০০ কার্টন সিগারেট

মেধাবী শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী বাংলাদেশ: এমপি মোশাররফ হোসেন

ঈদের ছুটি শেষে কাল খুলছে ব্যাংক-অফিস-আদালত

লালবাগে বাসা থেকে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার