ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৫ সকাল

সিরাজগঞ্জের কাজিপুরে বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু, বাসে আগুন

সিরাজগঞ্জের কাজিপুরে বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু, বাসে আগুন,ছবি: দৈনিক করতোয়া ।

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে যাত্রীবাহি বাস চাপায় অজ্ঞাত এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় বিক্ষুদ্ধ জনতা ঘাতক আঁখি পরিবহনের যাত্রীবাহি বাসটিতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মেঘাই-সোনামুখি আঞ্চলিক সড়কের ছালাভরা শ্যামপুরে ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক ভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন

কাজিপুর থানার অফিসার ইনচার্জ মো. নুরে আলম বলেন, সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যুতে ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয়রা। এসময় তারা ঘাতক বাসটি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ছবি তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

কালকিনিতে ৩০৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত

ময়মনসিংহে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে ২জন নিহত , আহত ৩

ভোলায় শ্বশুর বাড়িতে আসার পথে লঞ্চে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

মাতৃভূমি ও দেশকে রক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে : ভূমিমন্ত্রী