ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১৬ দুপুর

নাটোরের লালপুরে পুকুর থেকে মরদেহ উদ্ধার

নাটোরের লালপুরে পুকুর থেকে মরদেহ উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পুকুর থেকে আব্দুল হান্নান নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রসুলপুর আশ্রয়ণ প্রকল্পের পাশের পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। আব্দুল হান্নান উপজেলার রসুলপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ও বিলমাড়ীয়া গ্রামের মৃত আজা প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় আব্দুল হান্নান আশ্রয়ণ প্রকল্পের পাশের পুকুরে মাছ ধরতে যান। এরপর থেকে তিনি আর ফেরেননি। রাতে খোজাখুঁজি করে তার কোনো সন্ধান মেলেনি। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পুকুরে মাছ ধরার জাল টেনে তার লাশ পাওয়া যায়।

আরও পড়ুন

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়ছে। তবে নিহতের শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন নেই। কিভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটো মিত্রদের কাপুরুষ বললেন ট্রাম্প

সদরঘাটে লঞ্চের ধাক্কা, ৪৯ ঘণ্টা পর নিখোঁজ মিরাজের মরদেহ উদ্ধার

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ৯ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

পাবনায় রিকশাচালকের জবাই করা মরদেহ উদ্ধার

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

ঝালকাঠিতে শ্বশুর-জামাইকে কুপিয়ে জখম