ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৩ দুপুর

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৭

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৭, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তরপশ্চিামাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৭ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহতরা সবাই পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্য ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে এএফপিকে নিশ্চিত করেছেন কারাক জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা শেহবাজ এলাহী। অভিযানে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

এর দু’দিন আগে, অর্থাৎ গত বুধবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে টিটিপি অন্তত ১৩ জন সন্ত্রাসী।

আরও পড়ুন

উল্লেখ্য, খাইবার পাখতুনখোয়ার সঙ্গে আফগানিস্তানের সীমান্ত আছে। এই প্রদেশটি পাকিস্তানের তালেবানপন্থি রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) এর ঘাঁটি অঞ্চল। সেনা-পুলিশ অভিযানে যারা নিহত হয়েছেন, তারাও টিটিপির সদস্য। সূত্র : এএফপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটো মিত্রদের কাপুরুষ বললেন ট্রাম্প

সদরঘাটে লঞ্চের ধাক্কা, ৪৯ ঘণ্টা পর নিখোঁজ মিরাজের মরদেহ উদ্ধার

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ৯ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

পাবনায় রিকশাচালকের জবাই করা মরদেহ উদ্ধার

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

ঝালকাঠিতে শ্বশুর-জামাইকে কুপিয়ে জখম