ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৩ দুপুর

বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা কাপুর! 

বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা কাপুর!, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : অবশেষে বিয়ে করছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের সুখবরের ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি শ্রদ্ধা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন। ভিডিওতে শ্রদ্ধার সঙ্গে রয়েছেন লেখক ও ব্যবসায়ী রাহুল মোদী। রাহুলকে ট্যাগ করে ভিডিওর ক্যাপশনে শ্রদ্ধা লেখেন, কেউ এরকম একটা মানুষ খুঁজে বের করে দাও, যে আমার সব বায়না শুনবে। ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনের প্রতিবেদন থেকে জানা যায়, শ্রদ্ধার এমন পোস্ট চোখে পড়তেই লাইক রিয়েকশন দিয়েছেন রাহুল। আর এরপরই শোবিজে গুঞ্জন ছড়িয়ে পড়ে শ্রদ্ধা ও রাহুল চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। শোনা যাচ্ছে, বছরের শেষে শীতেই বিয়ে করছেন রাহুল ও শ্রদ্ধা। খুব শিগগিরই বিয়ের ঘোষণা ও তারিখ জানাবেন এ জুটি। 

আরও পড়ুন

বলিউডে ২০২৪ সাল থেকে রাহুল মোদীর সঙ্গে প্রেমের গুঞ্জন শ্রদ্ধা কাপুরের। সে গুঞ্জনকেই সত্য করে দিয়ে এবার ইনস্টাগ্রামে নিজেদের প্রেমের সম্পর্ককে সিলমোহর দিয়েছেন নতুন জুটি। তাই বিয়ের ঘোষণা জানার অপেক্ষায় ভক্তরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী