ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৩০ দুপুর

বিসিবি নির্বাচন : সমঝোতার চেষ্টায় বুলবুল-তামিম 

বিসিবি নির্বাচন : সমঝোতার চেষ্টায় বুলবুল-তামিম, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : নির্বাচন নিয়ে গতকাল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বিএনপি প্রতিনিধি আমিনুল হকের সঙ্গে বৈঠকও হয়েছে বলে বিসিবি সূত্রে জানা গেছে। ক্লাব ক্যাটেগরি থেকে তিনজন পরিচালক বুলবুলের পক্ষে চেয়েছেন উপদেষ্টা। বিভাগ থেকে তামিম চেয়েছেন দুজন পরিচালক। বুলবুলকে সভাপতি আর তামিমকে সিনিয়র সহ-সভাপতি করার প্রস্তাব করা হয়েছে বলে জানা গেছে।

গতকালও এ নিয়ে মিটিং ছিল তামিম প্যানেলের। এ পর্যন্ত মেনে নেওয়া হলেও বড় বিতর্ক অপেক্ষা করছে সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন ঘিরে। পরিচালনা পর্ষদ ছাড়াও এবার সভাপতি ও দুটি সহ-সভাপতি পদে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। ২৫ জন পরিচালকের গোপন ভোটে নির্বাচিত হবেন তারা। ১৫টি ক্লাবকে বাদ রেখে ক্লাব ক্যাটেগরির কাউন্সিলরশিপের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছিল। বৃহস্পতিবার শুনানিতে বাদ পড়া ১৫ জন কাউন্সিলর একসঙ্গে কমিশনের সামনে শুনানিতে আপত্তি তুলে ধরেন। নাখালপাড়া ক্রিকেটার্সের কাউন্সিলর লোকমান হোসেন ভূঁইয়া সবার পক্ষে বক্তব্য দেন। পরে তামিম ইকবাল দেশের ক্রিকেটের স্বার্থের দিকটি তুলে ধরেন। নির্বাচন কমিশনকে সর্বময় ক্ষমতা দেওয়ার ব্যাপারেও কমিশনের সামনে আপত্তি তুলে ধরেন দুজন পরিচালক ফাহিম সিনহা ও ইফতেখার রহমান মিঠু।

তারা জানান, বোর্ড সভায় এমন কোনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে সন্ধ্যায় ব্রিফিংয়ে তিন নির্বাচন কমিশনারকে প্রশ্নবাণে জর্জরিত হতে হয়। তবে বিতর্কিত চিঠি ইস্যুকারীর নাম প্রকাশ করেননি তারা। গতকাল চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন জানান, কাউন্সিলরের তালিকা বিসিবির ঠিক করে দেওয়ার নিয়ম। বিসিবি ১৫টি ক্লাবকে কাউন্সিলরশিপ দেওয়ায় আমরা বাতিল করতে পারি না। আর কাউন্সিলরশিপের প্রাথমিক তালিকা প্রকাশে সময় এক দিন বাড়ানোয় ফারুক আহমেদেরটা বৈধ করা হয়েছে। পাঁচটি জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলরশিপ গ্রহণ করার পেছনে প্রধান নির্বাচন কমিশনার জানান, জেলা প্রশাসকরা ফর্মে স্বাক্ষর করতে দেরি করায় এ সিদ্ধান্ত।

আরও পড়ুন

বিসিবি প্রধানের চিঠিতে নির্বাচন কমিশনকে নিয়মতবহির্ভূত কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। কাউন্সিলরশিপের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল। দ্বিতীয়টি হলো সভাপতি, সহসভাপতি পদে নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে কমিশনকে। এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন বলেন, সভাপতি, সহ-সভাপতি পদের নির্বাচনও আমাদের করে দিতে বলা হয়েছে চিঠিতে। কিছু ঝামেলা থাকায় হয়তো এ সিদ্ধান্ত। যদিও বৃহস্পতিবার রাতে বিএনপি নেতৃত্ব এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মধ্যে সমঝোতা বৈঠক হয়েছে বলে জানা গেছে। সেখানে ক্লাব ক্যাটেগরি থেকে তিনজন পরিচালক চেয়েছেন উপদেষ্টা। বিএনপি প্রতিনিধি তাতে রাজি হলেও তামিমের আপত্তি আছে। তিনি দুজন পরিচালক ছাড় দিতে রাজি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনল এমসিসি

শবেবরাতে কবর জিয়ারত সত্যিই কি উত্তম আমল?

ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতা

আওয়ামী লীগের এই অঞ্চলের দায়িত্ব নিয়ে নিলাম: নুরুল হক

রণতরীর দিকে আসা ইরানি ড্রোন গুলি করে নামালো যুক্তরাষ্ট্র