ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৬ দুপুর

অভয়নগরে চোর সন্দেহে একজনকে পিটিয়ে-কুপিয়ে হত্যা

অভয়নগরে চোর সন্দেহে একজনকে পিটিয়ে-কুপিয়ে হত্যা

যশোরের অভয়নগরে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম নসিব তালুকদার (৫০)। তিনি বাগেরহাটের চিতলমারী উপজেলার চিতলমারী ইউনিয়নের সাবোখালী গ্রামের হামিদ তালুকদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন।

এলাকাবাসী জানায়, নসিব তালুকদারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে চুরির অভিযোগ ছিল। এরমধ্যে বিভিন্ন মৎস্যঘের থেকে মাছ চুরিরও একাধিক অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার ভোরে নলামারা বিলে মৃত কৃষ্ণপদ বিশ্বাসের মৎস্যঘেরে মাছ চুরি করার সময় স্থানীয় মাছ শিকারিরা তাকে ধাওয়া দিলে তিনি পালিয়ে যান। সকালে নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

নিহতের ছেলে বাপ্পি তালুকদার বলেন, ‘আমার বাবা মাছের ব্যবসা করতেন। তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

সিদ্ধিপাশা ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম বলেন, ‘নিহত নসিব তালুকদারের বিরুদ্ধে মাছসহ বিভিন্ন চুরির অপবাদ রয়েছে। হয়তো মাছ চুরি কেন্দ্রীক ঘটনায় তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হতে পারে।’

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম বলেন, ‘নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে নসিব তালুকদার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মুখে ও বুকে ধারালো অস্ত্রের ক্ষত চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম ঠিকানা বলা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকিট কালোবাজারি ,সুবর্ণ এক্সপ্রেসের দুই স্টুয়ার্ট বরখাস্ত

ব্যারাকে নারী পুলিশ সদস্যের আত্মহত্যা

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের মরদেহ

বিধানসভা নির্বাচন সামনে রেখে তৃণমূলের ইশতেহার প্রকাশ

ঝড়ে পদ্মায় সিমেন্ট বোঝাই তিন ট্রলারডুবি

ইরান থেকে আজ রাতে দেশে ফিরছেন ২৮০ জন