ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১৩ দুপুর

ফরিদপুরে পরিত্যক্ত ঘর থেকে তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিহত পিয়াস।

ফরিদপুরের ভাঙ্গায় একটি পরিত্যক্ত ঘর থেকে পিয়াস শেখ (১৬) নামে এক তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে পৌরসভার ৩নং ওয়ার্ডের চন্ডিদাসদি গ্রামে মরদেহটি পাওয়া যায়।

নিহত পিয়াস ওই গ্রামের ফেরদাউস শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে নিখোঁজ ছিলেন পিয়াস। রোববার গভীর রাতে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা টিনশেড ঘরে গিয়ে মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।

আরও পড়ুন

মরদেহের পাশে একটি বাঁশের ধর্ণায় গামছা ঝুলছিল এবং পাশে একটি প্লাস্টিকের চেয়ার পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চেয়ার ব্যবহার করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

স্থানীয়রা জানায়, পিয়াস মাদকে আসক্ত ছিল এবং মাঝে মধ্যে ঘুমের ওষুধসহ বিভিন্ন মাদক গ্রহণ করত।

ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্থিক অনিয়মের অভিযোগে কুষ্টিয়ায় এনসিপির দুই নেতাকে শোকজ

নয়ছয় না করে রাষ্ট্রপতিকে বিদায় করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরাকের গোয়েন্দা সদরদপ্তরে ড্রোন হামলা

যুদ্ধের মধ্যে উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা

কিশোরগঞ্জে ঈদের দিন নিরাপদ বৃদ্ধাশ্রমে উপহার পাঠালেন ডিসি

ঈদের দিনে পটিয়ায় বাস উল্টে প্রাণ গেল একজনের