ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০১ দুপুর

বাগেরহাটে ইয়াবাসহ নারী আটক

বাগেরহাটে ইয়াবাসহ নারী আটক

বাগেরহাটে মাদকবিরোধী অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ ফরিদা বেগম (৫৫) নামে মাদক বিক্রেতা এক ভাতের হোটেল মালিককে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট শহরের নাগেরবাজার মাছ বাজার সংলগ্ন একটি ভাতের হোটেলে অভিযান চালিয়ে হোটেল মালিক ইয়ারা বিক্রেতাকে আটক করা হয়। আটক ফরিদা বেগম শহরের নাগেরবাজার এলাকার মতিয়ার রহমানের স্ত্রী।

আরও পড়ুন

বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামিম এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ শহরের নাগেরবাজারে ফরিদা বেগমের ভাতের হোটেলে অভিযান চালায়। এ সময় হোটেল মালিক মাদক বিক্রেতা ফরিদা বেগমের দেখানো মতে ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযান শেষে পুলিশ ফরিদা বেগমকে গ্রেফতার করা হয়। ফরিদা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা