ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১০ দুপুর

নওগাঁর রাণীনগরে ৬ ভরি স্বর্ণালঙ্কার চুরি

নওগাঁর রাণীনগরে ৬ ভরি স্বর্ণালঙ্কার চুরি। প্রতীকী ছবি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বাড়ির সবাই একসাথে হরিবাসর দেখতে যাওয়ায় আলমারির ড্রয়ার থেকে প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটার পর রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খট্রেশ্বর নাপিতপাড়া গ্রামের শ্রী তিনকুড়ি সরকারের ছেলে সুজিত সরকারের।

সুজিত সরকার জানান, গত বুধবার দুপুরে পরিবারের সবাই পার্শ্ববতী নিজামপুর গ্রামে হরিবাসর দেখতে যাই। পরে বিকেলে বাড়ি ফিরে দেখি বাড়ির মধ্যে কয়েকটি আলমারির ড্রয়ার ভেঙে চোরেরা পোনে ৬ভরি স্বর্ণের গহনা চুরি করে নিয়ে গেছে। চোরেরা বাড়ি সংলগ্ন কাঁঠাল গাছে উঠে বাড়িতে প্রবেশ করে। এ ঘটনায় গত বুধবার রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো: রায়হান বলেন, স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। একজন অফিসার পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত

ময়মনসিংহে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে ২জন নিহত , আহত ৩

ভোলায় শ্বশুর বাড়িতে আসার পথে লঞ্চে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

মাতৃভূমি ও দেশকে রক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে : ভূমিমন্ত্রী

কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে ২০ মাস বয়সী শিশুর মৃত্যু

ঈদের দিনে লাউয়াছড়ায় পর্যটকের উপচে পড়া ভিড়