ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৭ দুপুর

টি-টোয়েন্টির শীর্ষ বোলার এখন বরুণ

টি-টোয়েন্টির শীর্ষ বোলার এখন বরুণ

স্পোর্টস ডেস্কঃ ভারতের রহস্যস্পিনার বরুণ চক্রবর্তী এখন বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি বোলার। আইসিসি-র সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষস্থানে উঠে এসেছেন ৩৪ বছর বয়সী এই স্পিনার। ভারতের ইতিহাসে বরুণ হলেন মাত্র তৃতীয় বোলার, যিনি আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন। এর আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন জাসপ্রিত বুমরাহ এবং রবি বিষ্ণোই।

সাম্প্রতিক ম্যাচগুলোতে তার ধারাবাহিক পারফরম্যান্সই এই সাফল্য এনে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪ রান দিয়ে ১ উইকেট এবং পাকিস্তানের বিপক্ষে ২৪ রান খরচে ১ উইকেট নেওয়ার পর র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে শীর্ষস্থান দখল করেন বরুণ।

এর আগে ফেব্রুয়ারিতে বরুণ দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন, যা ছিল তার ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থান। তবে এবার তিনি নিউজিল্যান্ডের জ্যাকব ডাফিকে পেছনে ফেলে এক নম্বর স্থান দখল করেছেন। মার্চ থেকে শীর্ষস্থান ধরে রেখেছিলেন ডাফি।

আরও পড়ুন

আইসিসি এক বিবৃতিতে জানায়,'২০২৫ সালে ধারাবাহিকভাবে দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতিস্বরূপ বরুণ চক্রবর্তীকে এক নম্বর টি-টোয়েন্টি বোলারের মর্যাদা দেওয়া হলো।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী