ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৬ দুপুর

আমাদের বিশ্বাস রাখতে হবে সুপার ফোরে খেলার: মুশতাক

আমাদের বিশ্বাস রাখতে হবে সুপার ফোরে খেলার: মুশতাক

এশিয়া কাপে বাংলাদেশের ভাগ্য আর নিজেদের হাতে নেই। হংকংয়ের বিপক্ষে জিতলেও শ্রীলঙ্কার বিপক্ষে বড় হার খাদের কিনারায় ঠেলে দিয়েছে টাইগারদের।

এখন আফগানিস্তানের বিপক্ষে জিততে হবে। আবার তাকিয়ে থাকতে হবে, শেষ ম্যাচে আফগানরা যেন হারে শ্রীলঙ্কার কাছে। লিটন দাসদের সুপার ফোরে খেলা তাই অনেক যদি-কিন্তুর ওপর দাঁড়িয়ে।

তবে বিশ্বাস হারাতে চান না বাংলাদেশ দলের পাকিস্তানি স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস রাখতে হবে সুপার ফোরে খেলার। কোচিং স্টাফ ও ম্যানেজমেন্ট-সবাই সেই বিশ্বাসটাই খেলোয়াড়দের মধ্যে জাগিয়ে তোলার চেষ্টা করছেন। কাজটা কঠিন নিঃসন্দেহে। অনেক যদি-কিন্তু সামনে। কিন্তু আমাদের প্রথম ম্যাচ জেতার দিকেই মনোযোগ দিতে হবে।

আরও পড়ুন

আফগানিস্তানের বিপক্ষে মূল চ্যালেঞ্জ কী হবে? মুশতাক অনুমিতভাবেই বললেন, প্রতিপক্ষের স্পিন আক্রমণের কথা। রশিদ খানের নেতৃত্বে আফগান দলে রয়েছে একঝাঁক স্পিনার, যারা বিপদে ফেলতে পারেন যে কোনো দলকেই।

মুশতাকের কথা, ‘তাদের স্পিন ডিপার্টমেন্ট খুবই ভালো, বিশেষ করে মাঝের ওভারগুলো। যদি আমরা তাদের স্পিনকে কাউন্টার দিতে পারি এবং বোর্ডে ভালো একটা স্কোর দাঁড় করাই, তবে চ্যালেঞ্জ জানাতে পারব। কারণ আমাদের বোলিং আক্রমণও বেশ শক্তিশালী। আমাদের মূল চিন্তা মাঝের ওভারগুলো নিয়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী