ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৪৬ দুপুর

বগুড়ার গাবতলীতে নদীতে ডুবে বৃদ্ধ নিখোঁজ

বগুড়ার গাবতলীতে নদীতে ডুবে বৃদ্ধ নিখোঁজ। প্রতীকী ছবি

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী উপজেলার দশমাইল লয়াদহ নামক স্থানে ইছামতি নদীর পানিতে ডুবে জয়নাল আবেদীন (৭৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ রয়েছেন। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে তার জমির ঘাস কাটতে সাতরিয়ে নদী পার হওয়ার সময় ডুবে যান তিনি। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে আসা বিশেষ ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নেয়। তবে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত তার খোঁজ মেলেনি।

বৃদ্ধ জয়নাল আবেদীন গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়নের কুটামহীন দক্ষিণপাড়া গ্রামের মৃত ইজ্জাতুল্লাহ সরকারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃষ্টির পানিতে নদীর পানি বৃদ্ধি হওয়ায় স্রোত বেড়ে গেছে। বৃদ্ধ লোকটি সাঁতরিয়ে নদী পার হওয়ার সময় নদীর পানিতে তলিয়ে যায়।

আরও পড়ুন

খবর পেয়ে গাবতলী মডেল থানার পুলিশ স্থানীয় ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে রাজশাহী থেকে আসা বিশেষ ডুবুরি দল নদীতে উদ্ধার কাজে অংশ নেয়। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত উদ্ধার কাজ পরিচালনা করেও বৃদ্ধ জয়নাল আবেদীনের কোন সন্ধান না পাওয়ায় আগামীকাল মঙ্গলবার ভোর পর্যন্ত উদ্ধার কাজ স্থগিত করে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে ডুবুরি দল আবারো উদ্ধার অভিযান শুরু করবে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী