ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৩ দুপুর

সহকর্মীকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে আটক নির্মাণ শ্রমিক জেলহাজতে

সহকর্মীকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে আটক নির্মাণ শ্রমিক জেলহাজতে। প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার শিরখরা গ্রামে একটি ভবন নির্মাণকালে কাজের বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সহকর্মী লিটন মিয়ার (৪০) ধাক্কায় ভবনের দোতলা থেকে নিচে পড়ে নিহত সজিব আলী (৩১) নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা পুলিশ। নিহত সজিব গোমস্তাপুরের গোপালনগর গ্রামের মর্তুজা আলীর ছেলে।

এ ঘটনায় গোমস্তাপুর পুলিশ গ্রেফতার করেছে লিটনকে। সে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের হাটখোলা বাজার এলাকার মৃত জব্দুল আহমেদের ছেলে। পুলিশ জানায়, গত শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে ঘটনার পর সহকর্মীরা মাথায় গুরুতর জখম হওয়া সজিবকে উদ্ধার করে মাদারীপুর সদরের কালিবাজার মোহাম্মাদিয়া মেমোরিয়াল হাসপাতালে (প্রাইভেট ক্লিনিক) ভর্তি করা হয়। ওইদিন বিকেল ৩টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজিব মারা যায়।

আরও পড়ুন

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম বলেন, মরদেহ উদ্ধারের ঘটনায় গোমস্তাপুর থানায় একটি জিডি হয়েছে। তাকে হত্যার ব্যাপারে লিটনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মাদারীপুর পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী যথাযথ আইনগত পদক্ষেপ নিবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত