ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৫৮ সকাল

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য : সালাহউদ্দিন

ছবি : সংগৃহীত,গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য। রাষ্ট্রকে অনেক রক্তের বিনিময়ে একটি ট্র্যাকে উঠানো হয়েছে। এখন সাংবিধানিক আইনি কাঠামোয় রূপ দেওয়া প্রয়োজন। জনগণ ও ’২৪-এর গণ-অভ্যুত্থানের অভিপ্রায় হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।

আজ শনিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যত : জনমানুষের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় প্রশ্নে জাতীয় ঐক্য প্রয়োজন। সেই সুযোগ দিয়েছে জুলাই আন্দোলন। নানাবিধ মতভেদ থাকলেও এই শক্তি সমুন্নত রাখতে হবে।

আরও পড়ুন

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সাংবিধানিক সংস্কারসহ অন্যান্য সংস্কার যারা এখনই চাচ্ছেন, তাদের উদ্দেশ্য ভিন্ন।

তিনি আরও বলেন, দলগুলোর ভিন্নমত থাকবে তবে এক অপরের প্রতি সহনশীল হতে হবে।
   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি ছাত্রদলের উদ্যোগে কর্মচারীদের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

আমি কোনো যুদ্ধবিরতি চাই না: ট্রাম্প

জাতীয় সংসদ ভবনে ঈদের নামাজে স্পিকার

ঈদুল ফিতর ও নওরোজ উপলক্ষে মোজতবা খামেনির বার্তা

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা নাহিদ ইসলামের

প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ মানুষের ঢল