ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০২:১৩ দুপুর

রংপুরে নারীর মস্তকবিহীন গলিত লাশ উদ্ধার 

রংপুরে নারীর মস্তকবিহীন গলিত লাশ উদ্ধার 

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী নদীর কাশবন থেকে আসুমা বেগম নামে এক নারীর মস্তকবিহীন গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ এলাকার রাঙ্গামাটিতে। তার বাবার নাম আসাদুল হক।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বদরগঞ্জ থানা পুলিশ উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তাফাপুর এলাকার যমুনেশ্বরী নদীর জলুবর এলাকার কাশবন থেকে মরদেহটি উদ্ধার করে। তবে এ রিপোর্ট লেখার সময় রাত ৮টা পর্যন্ত বদরগঞ্জ থানা পুলিশ তার অভিভাবকদের সাথে যোগাযোগ করতে পারেনি।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে জলুবর এলাকার লোকজন কাশবন এলাকা থেকে দুর্গন্ধ পেয়ে কাশবনে যায়। সেখানে গিয়ে তারা গলিত অবস্থায় এক নারীর মস্তকবিহীন মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও পরিচয় শনাক্ত করতে পারেনি।

আরও পড়ুন

পরে সিআইডি’র বিশেষজ্ঞ দল ঘটনাসস্থলে উপস্থিত হয়ে প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান জানিয়েছেন, মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। এছাড়া অভিভাবকদের খোঁজে জলঢাকা পুলিশের কাছে বার্তা প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা