ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫৯ দুপুর

নির্বাচনকে সামনে রেখে ইসির আরও ৬১ কর্মকর্তা বদলি

ছবি : সংগৃহীত,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও এর আওতাধীন মাঠপর্যায়ের আরও ৬১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশ ও প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

ইসি সচিবালয়ের পাঁচ কর্মকর্তাকে বদলির আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের পাঁচ কর্মকর্তা উপসচিব জি. এম. সাহাতাব উদ্দিনকে সাধারণ সেবা-১ অধিশাখা থেকে মানবসম্পদ উন্নয়ন কল্যাণ অধিশাখায়, উপসচিব মো. রফিকুল ইসলামকে সাধারণ সেবা-১ অধিশাখায়, উপসচিব মো. হুমায়ুন কবিরকে বাজেট অধিশাখা থেকে নির্বাচনী সহায়তা ও সরবরাহ, উপসচিব এম. মাজহারুল ইসলামকে মানব সম্পদ উন্নয়ন কল্যাণ অধিশাখা থেকে বাজেট অধিশাখায় এবং উপসচিব মোহাম্মদ এনামুল হককে সাধারণ সেবা-২ অধিশাখায় বদলি করা হয়েছে। 

এছাড়া অন্য এক প্রজ্ঞাপনে উপসচিব ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পদের ৭ জনকে বদলি করা হয়েছে। 
এ ছাড়াও পৃথক আরেকটি প্রজ্ঞাপনে ৪৯ জন জেলা নির্বাচন কর্মকর্তা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

আরও পড়ুন

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাগণ আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন, অন্যথায় আগামী ১৮ সেপ্টেম্বর তাৎক্ষণিক অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।

সূত্র : বাসস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনল এমসিসি

শবেবরাতে কবর জিয়ারত সত্যিই কি উত্তম আমল?

ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতা

আওয়ামী লীগের এই অঞ্চলের দায়িত্ব নিয়ে নিলাম: নুরুল হক

রণতরীর দিকে আসা ইরানি ড্রোন গুলি করে নামালো যুক্তরাষ্ট্র