ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২৯ সকাল

জুলিয়াস সিজারের রিট হাইকোর্টে খারিজ

জুলিয়াস সিজারের রিট হাইকোর্টে খারিজ, ছবি: প্রতিকী।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা মো. জুলিয়াস সিজার তালুকদারের রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সরদার আবুল হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।এর আগে গত সপ্তাহ ডাকসু নির্বাচনে প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা মো. জুলিয়াস সিজার তালুকদারের রিট হাইকোর্টের অপর একটি বেঞ্চ কার্যতালিকা থেকে বাদ দিয়ে আদেশ দেন।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা মো. জুলিয়াস সিজার তালুকদার।

আরও পড়ুন

গত ৩ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন মো. জুলিয়াস সিজার তালুকদার। তিনি ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হয়েছিলেন। চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম ও ব্যালট নম্বর পুনর্বহাল না করা পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশনা চাওয়া হয় রিটে। ডাকসু নির্বাচনের পাশাপাশি ডাকসু হল সংসদ নির্বাচনও স্থগিত নির্দেশনাও চাওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী