ভিডিও শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪৬ দুপুর

বগুড়া জেলা শ্রমিকলীগের সভাপতি সালাম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা পিয়াস গ্রেফতার

বগুড়া জেলা শ্রমিকলীগের সভাপতি সালাম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা পিয়াস গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) জেলা শ্রমিকলীগ সভাপতি আব্দুস সালাম ও ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. পিয়াস আহমেদকে (৩২) গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে সদর থানার পুলিশের একটি টিম বগুড়া শহরের কলোনি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দালনে হামলার মামলা রয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, বিশেষ অভিযান চালিয়ে পিয়াস আহমেদকে কলোনি তাজমা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে রাত পৌনে ১১টার দিকে একই এলাকা থেকে আব্দুস সালামকে গ্রেফতার করা হয়। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া শেষে আজ রোববার (৭ সেপ্টেম্বর) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

বৃষ্টির দাফন বিকেলে, অপেক্ষায় গ্রামের বাড়ি 

যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি

তামিম ইকবাল পাচ্ছেন খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক

দেশে পৌঁছেছে হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী বৃষ্টির মরদেহ

আজ শুভেন্দুর শপথ , প্রধানমন্ত্রী মোদিসহ উপস্থিত থাকবেন ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী