ভিডিও সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৭ জুন, ২০২৫, ০১:৫২ দুপুর

বগুড়ার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি বহিষ্কার

বগুড়ার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি বহিষ্কার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বগুড়া জেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক মো: সোহান ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিলকে পদ থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কার করা হয়েছে। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এই সিদ্ধান্তের বিষয়টি অনুমোদন করেন।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা। তিনি বলেন, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিলকে বহিষ্কার করা হয়েছে। এবিষয়ে বহিষ্কৃত ফিরোজ আহম্মেদ শাকিল বলেন, বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পেরেছি আমাকে বহিষ্কার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে কোরবানি হাট কাঁপাতে প্রস্তুত ২৫ মণ ওজনের ‘রংবাজ’

বর্ষায় ডাকাত থেকে রক্ষায় নিরাপত্তা চান বগুড়া সারিয়াকান্দির মহিষ বাথানের মালিকরা

বগুড়ায় ‘হ্যাচিং ডিমে’ বেকারি পণ্য তৈরির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা

আগামী সপ্তাহেই বাজারে উঠবে দিনাজপুর বিরলের রসালো লিচু

ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই : ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

বগুড়ার দুপচাঁচিয়ায় অগ্নিকান্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে অনুদান বিতরণ করলেন এমপি মহিত