ভিডিও শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৭ জানুয়ারী, ২০২৫, ০৩:৪৯ রাত

ভূমিকম্পে কেঁপে উঠলো চীন-নেপাল সীমান্ত

ভূমিকম্পে কেঁপে উঠলো চীন-নেপাল সীমান্ত, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চীন-নেপাল সীমান্ত। মঙ্গলবার (৭ জানুয়ারি) স্থানীয় সময় ভোর সাড়ে ছয়টার দিকে তিব্বত ও আশপাশের এলাকায় অনুভূত হয় কম্পন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এর তথ্য অনুসারে, নেপালের লবুজে পর্বত থেকে ৯৩ কিলোমিটার উত্তর-পূর্বে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্রস্থল।

ভুমিকম্পের পর বেশ কয়েকবার আফটার শকও অনুভূত হয়। ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটির পর প্রথম আফটার শক আঘাত হানে ৭টা ১৩ মিনিটে, যার মাত্রা ছিল ৫ দশমিক ১। এরপর ৭টা ২৪ মিনিটে ৫ মাত্রার, ৭টা ৩২ মিনিটে ৪ দশমিক ৮ মাত্রার, ৭টা ৩৭ মিনিটে ৪ দশমিক ৯ মাত্রার এবং ৭টা ৪৩ মিনিটে ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি আফটার শক আঘাত হানে।

আরও পড়ুন

ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে আসে মানুষ। ভারত, ভুটান ও বাংলাদেশেও অনুভূত হয়েছে কম্পন।

প্রসঙ্গত, ২০১৫ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নেপালে মৃত্যু হয়েছিল ৯ হাজার মানুষের। বিধ্বস্ত হয়েছিল প্রায় ১০ লাখ স্থাপনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত দিনের সফরে জাপান যাচ্ছেন বিরোধী দলীয় নেতা

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোও মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে: আইআরজিসি

উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন: রাষ্ট্রপতি

বরযাত্রী বেশি আসায় বিয়ে বাড়িতে সংঘর্ষ, আহত ৫

শান্তিরক্ষা মিশনের মেয়াদ বাড়াল জাতিসংঘ