ভিডিও শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৩:৪০ দুপুর

পুলিশের ওপর হামলার ঘটনায় তাহেরীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

আলোচিত ইসলামি বক্তা গিয়াস উদ্দিন আত তাহেরি

আলোচিত ইসলামি বক্তা গিয়াস উদ্দিন আত তাহেরিসহ ১৫ জনের নামে মামলা হয়েছে। মামলায় তাহেরিকে প্রধান আসামি করা হয়। এরই মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের ওপর হামলায় উসকানি দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় এই মামলা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নিলাখাদ গ্রামের সোনা মওয়ার ছেলে হানিফ মিয়া (৬০), মোগড়ার গোলাম মোস্তফার ছেলে গোলাম সামদানী শিবলী (৫০) ও একই এলাকার জহির মিয়ার ছেলে রিমন (২১)। ভিডিও চিত্র ও তথ্য সংগ্রহের ভিত্তিতে শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, শুক্রবার বিকেলে নিলাখাদ গ্রামের ধনু মিয়ার বাড়ির সামনের জমিতে ওয়াজ মাহফিল চলছিলো। বিনা অনুমতিতে ও বিনা নোটিশে চলতে থাকা এ মাহফিলে বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী স্টেজে বসে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পায়তারা করছিলেন। খবর পেয়ে মোগড়া ইউনিয়নের দায়িত্বরত বিট অফিসার এসআই আবির আহমেদ ও এসআই মো. বাবুল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে বেলা পৌনে ৪টার দিকে সেখানে যান। পুলিশ দেখামাত্র তাহেরী পুলিশকে উদ্দেশ্য করে উপস্থিত জনতার উদ্দেশে উস্কানিমূলক বক্তব্য প্রদান করে।

আরও পড়ুন

এ সময় তিনি বলতে থাকেন যে, ‘আমার সব মাহফিলে পুলিশ বাধা দেয়, এই যে এখন আবার পুলিশ এসেছে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, আমরা সুন্নি জনতা কাউকে আর ছাড় দেব না।’ এরপরই লাঠিসোটা ও ইট পাটকেল নিয়ে পুলিশের উপর আক্রমণ করা হয়। এতে এসআই বাবুল আহত হলে হাসপাতালে চিকিৎসা নেন।

আখাউড়া থানার ওসি মো. ছমি উদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের  চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল ভক্তদের জন্য নেটফ্লিক্সের বিশেষ উপহার

নতুন প্রজন্মকে শহীদ জিয়ার দেশপ্রেম ও সততা সম্পর্কে জানাতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত : চসিক মেয়র

শহীদ জিয়ার আদর্শে নতুন বাংলাদেশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় এনসিপি নেতাকে জুতাপেটার ভিডিও ভাইরাল, দল থেকে অব্যাহতি

প্রয়াত খামেনির জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান