ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ অক্টোবর, ২০২৫, ০১:৪১ দুপুর

চট্টগ্রামে জাহাজ থেকে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে জাহাজ থেকে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলীর ডীপ সী ডক এলাকা থেকে মো. সোহেল (৩০) নামের এক জাহাজ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

আজ শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সোহেল নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মো. ছৈয়দের ছেলে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

আরও পড়ুন

পুলিশ জানায়, সকালে খবর পেয়ে নৌ-পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

এদিকে, এরআগে গত ২ জুন এফবি ‘সী হার্ট-১’ নামের একটি জাহাজে দুই শ্রমিকের রহস্যজনক মৃত্যু ঘটে। তারাও নোয়াখালী জেলার বাসিন্দা ছিলেন। এদিকে, নিহত সোহেলের বাড়িও একই জেলায় হওয়ায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর

খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২