ঈদের পর বগুড়ার বাজারে বেড়েছে আলুর দাম
স্টাফ রিপোর্টার : ঈদের পর বগুড়ার বাজারে বেড়েছে আলুর দাম। এছাড়াও স্বাভাবিক সরবরাহেরও পরেও বেশকিছু সবজি বাড়তি দামে বিক্রি হতে দেখা যায়।
বৃহস্পতিবার (৪ জুন) বগুড়ার ফতেহ আলী বাজারসহ শহরের বেশকিছু বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন প্রকারের আলু মান ও জাতভেদে ২৫ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা ঈদের আগে ২০ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হয়। এছাড়াও সরবরাহ স্বাভাবিক থাকলেও বেগুন ৫০, পটল ৩০ থেকে ৪০, পেঁয়াজ, ঝিংগা ও শশা ৪০, করলা ৪০ থেকে ৫০, কাকরোল ৫০, কাঁচামরিচ ৬০, ঢেঁড়স ৩০ থেকে ৪০, আদা ১৫০ থেকে ১৬০, রসুন ১২০ থেকে ২০০ টাকায় বেচাকেনা হতে দেখা যায়। আটা প্রতি এক কেজির প্যাকেট ৫০ টাকা, ময়দা ৬৫ থেকে ৭০, চিনি ১০০, মসুরের ডাল ১০০ থেকে ১২০, মুগ ১৮০ টাকায় বেচাকেনা হচ্ছে। বগুড়ার ফতেহ আলী বাজারে প্রতি এক লিটার বোতলজাত সয়াবিন তেল ২০০ থেকে ২১০ টাকা এবং পাঁচ লিটার তেল ৯৬০ থেকে ৯৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে, ব্রয়লার মুরগির কেজিতে ২০ টাকা পর্যন্ত দাম কমে ১৬০ টাকা, পাকিস্তানি ককরেল মুরগি ২৭০ থেকে ২৮০ এবং দেশি মুরগি ৬৪০ টাকায় বেচাকেনা হচ্ছে। ফার্মের ডিম প্রতি হালি ৪২ থেকে ৪৪ টাকায় বিক্রি হতে দেখা যায়। এদিন বাজারে আড়াই কেজি ওজনের রুই মাছ প্রতি কেজি ৩৪০ থেকে ৩৫০ টাকা, তিন কেজি ওজনের কাতল মাছ ৩২০ থেকে ৩৫০ টাকা এবং একই ওজনের সিলভার কার্প মাছ ২৮০ থেকে ৩০০ টাকায় বেচাকেনা হয়। এদিন টেংরা মাছের কেজি ৪০০ থেকে ৫৫০ টাকা এবং পাবদা মাছ ২৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হয়।
শাওন
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171298