ভোলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ভোলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ভোলার লালমোহন উপজেলায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে মোসা. জাইমা ও মো. শাহাদাত নামের দেড় বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৩ জুন) সকালে তাদের নিজ নিজ বাড়িতে পুকুরে পানিতে ডুবে নিহত হয়।

মৃত জাইমা উপজেলার বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবীরচর এলাকার মো. জামশেদের মেয়ে এবং মো. শাহাদাত উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তোরাবগঞ্জ এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘরের কাজে ব্যস্ত ছিলেন শিশুদের স্বজনরা। এ ফাঁকে শিশুরা পরিবারের সদস্যদের অগোচরে ঘর থেকে বেরিয়ে যায়। পরে তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

এক পর্যায়ে ওই দুই শিশুকেই তাদের বসতঘরের পাশের পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশুদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাদের মৃত ঘোষণা করেন।
 
লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তবে পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

যার জন্য মরদেহ শিশুদের স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ দুই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171156